ঢাকায় বিএনপি-জামায়াতের গ্রেপ্তার ৯: ডিএমপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের নয়জনকে গ্রেপ্তার করার দাবি করেছে পুলিশ।
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে মুঠোফোনে পাঠানো খুদেবার্তায় এ দাবি করা হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ওই নয়জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আটজন বিএনপির নেতা-কর্মী রয়েছে।