ঢাকায় বিএনপি-জামায়াতের ১২ কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১২ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
খুদেবার্তায় বলা হয়, গত ২৪ ঘণ্টায় ওই ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নয়জন বিএনপির এবং বাকি তিনজন জামায়াত-শিবিরের কর্মী।