ঢাকার উত্তরখানে সোহাগ হত্যায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এলাকায় কলেজছাত্র মো. সোহাগ হত্যার ঘটনায় র‍্যাব দুইজনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় করা মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তার দুইজন হলেন, রাসেল ও হৃদয়। এর আগে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। এ নিয়ে মোট পাঁচজন গ্রেপ্তার হলেন।

র‍্যাব সদরদপ্তরের সহকারী পুলিশ সুপার গণমাধ্যম শাখার সুজয় সরকার জানান, গত ২৭ আগস্ট রাজাবাড়ি এলাকায় খুন হন সোহাগ। তিনি রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি হৃদয় ও রেদোয়ানের গায়ে লাগে। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় রিকশাচালককে মারধর করে। রিকশাচালককে মারধরের প্রতিবাদ জানান সোহাগ। পরে হৃদয় ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন সোহাগকে ছুরিকাঘাতে হত্যা করে।

সোহাগ (২০) উত্তরা কমার্স কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।