ঢাকার উপবিভাগীয় হিসাব নিয়ন্ত্রক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুয়া ভাউচারে পেনশনের ১৬ কোটি টাকা আত্মসাতের ঘটনায় করা মামলায় ঢাকার বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের উপবিভাগীয় হিসাব নিয়ন্ত্রক আবু তাহেরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দুদকের সূত্র বলেছে, ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখা থেকে পেনশন গ্রহণকারীদের নামে ভুয়া ও অতিরিক্ত বিল-ভাউচারের বিপরীতে ১৬ কোটি ৬ লাখ ২ হাজার ৯৬২ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ১২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া থানায় মামলা করে দুদক। সোনালী ব্যাংকের ওই সময়ের ব্যবস্থাপকসহ ২২ সরকারি কর্মকর্তাকে ওই মামলায় আসামি করা হয়।
গ্রেপ্তার আবু তাহের ওই ঘটনার সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।