ঢাকার রূপনগরে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রূপনগরে ইস্টার্ন হাউজিং এলাকায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আল আমিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

র‍্যাব ৪ এর অতিরিক্ত পুলিশ সুপার অনুমং ও ডিএডি তারেক ভোর সোয়া চারটার দিকে আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ডিএডি তারেক বলেছেন, আল আমিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আল আমিনের বুকে পাঁচ থেকে ছয়টি গুলির চিহ্ন আছে। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো স্বজনেরা যাননি।

হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক আল আমিনের লাশ আনার বিষয়টি জানিয়েছেন।