ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে এই লাশ উদ্ধার করে পুলিশ।

লাশটি ময়নাতদন্তের জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশটি সোহরাওয়ার্দী উদ্যানে লালন চত্বরের পাশে জামরুল গাছের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ছিল। লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে সকাল ৮টায় দিকে লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। লাশের পরিচয় পাওয়া যায়নি। বয়স ২৮-৩০ হবে বলে তাঁর ধারণা। পরনে লুঙ্গি ছিল।