ঢাকায় অপহৃত শিশু সিংড়ায় উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় অপহৃত সোনিয়া খাতুন (৪) নামের এক শিশুকে নাটোরের সিংড়া উপজেলার কৈপুকুরিয়া গ্রাম থেকে গতকাল রোববার উদ্ধার করা হয়েছে। সে তুরাগ থানার দৌড় পূর্বপাড়া এলাকার নুরুল ইসলামের মেয়ে।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সিংড়া থানা-পুলিশ নারীসহ চার অপহরণকারীকে আটক করেছে। এরা হলো তুরাগ এলাকার মিনহাজ ও আজমি, সিংড়ার বড়গ্রামের ওহাব আলী ও তাড়াই এলাকার চান মিয়া ।
সিংড়া থানা ও অপহৃতের পরিবার সূত্র জানায়, রিকশা গ্যারেজে মুঠোফোন চুরির একটি সালিসকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার টঙ্গীর চান্দুরা এলাকার রিকশাচালক মিনহাজ উদ্দিন (৩০) ওই গ্যারেজের মেকার নুরুল ইসলামের চার বছরের মেয়ে সোনিয়া খাতুনকে অপহরণ করে। পরে মুঠোফোনে দুই লক্ষাধিক টাকা মুক্তিপণ দাবি করে।