ঢাকায় আটক ২২
রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–র্যাব। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। র্যাব বলছে, তাঁরা পেশাদার প্রতারকচক্রের সক্রিয় সদস্য।
আজ শনিবার সকালে র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়। দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।