ঢাকায় পাঁচ জেএমবি সদস্য আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের আটক করা হয়।
আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ঘটনাস্থল থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে ডিএমপি জানিয়েছে। এ নিয়ে পরে ব্রিফিং করা হবে।