ঢাকায় পুলিশের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বাবুবাজারে এক পুলিশ সদস্যের ওপর গতকাল রোববার গভীর রাতে হামলা চালিয়েছে কয়েকজন দুর্বৃত্ত। তাদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, ওই তিনজন ছিনতাইকারী হতে পারে বলে তাদের সন্দেহ।

আহত পুলিশ সদস্যের নাম ওয়ালিউল্লাহ। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আটক তিনজন হলেন রানা, রাকিব ও রেজাউল।

কোতোয়ালি থানার অপারেশন অফিসার মওদুদ হাওলাদারের ভাষ্য, দুর্বৃত্তদের সঙ্গে পুলিশ সদস্যের মারামারি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশকে ছুরিকাঘাত করে।

পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার বদরুল হাসানের ভাষ্য, ওয়ালিউল্লাহ আদালত এলাকায় দায়িত্ব পালন করেন। তিনি কাগজপত্র নিয়ে সাদাপোশাকে যাচ্ছিলেন। এ সময় হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।