ঢাকায় শিশু ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকার রূপনগরে বস্তিতে ঢুকে আট বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটিকে নিয়ে আসেন বাবা ও রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. জুবায়ের। হাসপাতালে দেওয়া শিশুটির বাবার ভাষ্য, গতকাল বেলা দেড়টার দিকে বস্তিতে শিশুটি একা ছিল। এ সময় মো. সিদ্দিক নামের এক প্রতিবেশী শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে অন্য প্রতিবেশীরা এগিয়ে যান। সিদ্দিককে আটক করে তাঁরা পুলিশে দেন।
এ ঘটনায় রূপনগর থানায় মামলা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।