ঢাকায় হেফাজতের আরেক নেতা গ্রেপ্তার

ইহতেশামুল হক ওরফে সাখী

পুরান ঢাকার বংশাল এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে হেফাজতে ইসলামের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাঁর নাম মাওলানা ইহতেশামুল হক ওরফে সাখী। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সহদপ্তর সম্পাদক।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম আজ সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গোপন খবরের ভিত্তিতে ডিবির তেজগাঁও বিভাগের একটি দল বংশাল এলাকায় অভিযান চালিয়ে ইহতেশামুলকে গ্রেপ্তার করে। এ নিয়ে ঢাকায় হেফাজতে ইসলামের ১৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন