ঢাকায় ২২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২২ হাজার ইয়াবা বড়ি ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিএমপি ও অপরাধতথ্য বিভাগ। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কেন্দ্রে সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এসব কথা জানান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলে, মো. শাহ আপেল ইসলাম ও মো. শাহদাত হোসেন। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ নানা ধরনের মাদক দ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।