ঢাকায় ৪ নাইজেরীয়সহ আটক ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচার ও প্রতারণার অভিযোগে ঢাকার বিভিন্ন এলাকা থেকে নয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তাঁদের মধ্যে চারজন নাইজেরিয়ার নাগরিক।

গতকাল বুধবার তাঁদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বেলা সাড়ে ১১টার দিকে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখানে বিষয়টি বিস্তারিত জানানো হবে।