ঢাকায় ৭০ হাজার ইয়াবা বড়িসহ আটক ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার দারুস সালাম থানা এলাকায় ৭০ হাজার ইয়াবা বড়ি বোঝাই দুটি ব্যক্তিগত গাড়ি জব্দ করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। নয়জনকে আটক করা হয়েছে। ডিবি বলছে, তাদের মধ্যে একজন ইয়াবাবিক্রেতা ও অন্যরা সহকারী।

আজ মঙ্গলবার ডিবির পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ খবর জানানো হয়েছে।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের নাম ভুট্টো। ডিবি বলছে, তিনি ইয়াবা বিক্রেতা।

এ নিয়ে ডিবি পরে প্রেস ব্রিফিং করবে।