ঢাকায় 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার খিলগাঁও থানার আমুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, খিলগাঁও থানার পুলিশ গুলিবদ্ধ ওই যুবককে উদ্ধার করে আজ বুধবার ভোর পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনে। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজাদ সঙ্গে ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।