ঢেঁকি স্বর্গে গেলেও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরের পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে চলছিল বিয়ের অনুষ্ঠান। নিমন্ত্রণ পেয়ে ওই বিয়েতে যান ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী। সেখানে গিয়ে তাঁদের দেখা হয় ছাত্রদলেরই আরেক পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে। দেখা হওয়া মাত্রই এক পক্ষ ধাওয়া দেন আরেক পক্ষকে। এ সময় কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে ককটেলের বিস্ফোরণ ঘটে। ভাঙচুর করা হয় বিয়ের গাড়িও। আহত হন ছাত্রদলের পাঁচ কর্মী। বিয়ের অনুষ্ঠানে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ায় আতঙ্ক দেখা দেয় অতিথিদের মধ্যে। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে পাঠানটুলার সাইনরাইজ কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহানগর পুলিশের জালালাবাদ থানার (ওসি) গৌসুল হোসেন বলেন, নগর ছাত্রদলের বিবদমান দুটি পক্ষের কর্মীরা বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। ওই দ্বন্দ্ব থেকেই সংঘর্ষ হয়।