তক্ষকসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার রেজুখাল এলাকা থেকে গতকাল মঙ্গলবার একটি তক্ষকসহ মো. ফরহাদ (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফরহাদের বাড়ি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে। বিজিবি সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে একটি অটোরিকশায় করে পলিথিন মোড়ানো তক্ষকটি নিয়ে ফরহাদ উখিয়া উপজেলার কোটবাজার থেকে কক্সবাজার আসছিলেন। সড়কের রেজুখাল তল্লাশিচৌকির বিজিবি সদস্যরা গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির পেছন থেকে তক্ষকটি উদ্ধার করেন। কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার বলেন, তক্ষকটি লম্বায় এক ফুট। ওজন ৫০০ গ্রাম। সূত্র জানায়, কোটবাজারের দুর্গম এলাকা থেকে তক্ষকটি ১০ লাখ টাকায় কিনেছেন ফরহাদ।