তক্ষকসহ আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার পুলিশ বন্য প্রাণী তক্ষকসহ তিন ব্যক্তিকে আটক করেছে। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে তিনজনকে আটক করে পরে তাঁদের কাছ থেকে চারটি তক্ষক উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন কোম্পানীগঞ্জের মনির উদ্দিন (৫৫), খাগড়াছড়ির পানছড়ির মোল্লাপাড়া গ্রামের আবদুল মজিদ (৪৮) ও জুলহাস মিয়া (৪৮)। এ ঘটনায় মামলা দায়ের করে উদ্ধার করা তক্ষক বন বিভাগের হেফাজতে দেওয়া হয়েছে। আটক তিনজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বনজ ওষুধ তৈরির কাজে বন্য প্রাণী তক্ষক ধরে দেশের বাইরে পাচারে নিয়োজিত রয়েছে একটি চোরাচালানি চক্র। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিন জানান, ওই তিনজন চক্রের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।