তক্ষকসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপড়া গ্রাম থেকে গত বৃহস্পতিবার বিকেলে চারটি তক্ষক জব্দ ও চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হারুন অর রশিদ, কমল মিয়া, মো. হাসান ও আবদুল লতিফ ফকির। পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, ওই গ্রামে সাবেক এক ইউপি সদস্যের বাড়িতে তক্ষক কেনাবেচা হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে চারটি তক্ষক ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ সময় চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় বন ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে। তাঁরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে গতকাল শুক্রবার আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।