তথ্যপ্রযুক্তি আইনে এক বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞানের সহকারী অধ্যাপক সাজ্জাদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে আটক করে। গতকাল বুধবার তাঁকে কারাগারে পাঠানো হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে কাফরুল থানায় করা একটি মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তাঁর বিরুদ্ধে উত্ত্যক্ত করা ও অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।