তথ্যমন্ত্রীকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে কে বা কারা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কার্যালয়ের সিঁড়িতে একটি প্যাকেটে করে এ কাপড় রেখে যায়।

জাসদের সহদপ্তর সম্পাদক ও তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, প্যাকে​টটি খুলে দেখা যায়, এর মধ্যে একটি সাদা কাফনের কাপড়। কাপড়ের ওপর লাল কালিতে লেখা ‘কোরআনের আ​ইন বিরোধিতাকারী ইনুর মৃত্যুদণ্ড’। এ ছাড়া আরবি হরফেও কিছু কথা লেখা আছে।

সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি পুলিশকে জানানোর সিদ্ধান্ত হয়েছে।