তথ্যমন্ত্রীকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে কে বা কারা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কার্যালয়ের সিঁড়িতে একটি প্যাকেটে করে এ কাপড় রেখে যায়।
জাসদের সহদপ্তর সম্পাদক ও তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, প্যাকেটটি খুলে দেখা যায়, এর মধ্যে একটি সাদা কাফনের কাপড়। কাপড়ের ওপর লাল কালিতে লেখা ‘কোরআনের আইন বিরোধিতাকারী ইনুর মৃত্যুদণ্ড’। এ ছাড়া আরবি হরফে কিছু কথা লেখা আছে। বিষয়টি পুলিশকে জানানোর সিদ্ধান্ত হয়েছে।
ইনুকে প্রাণনাশের হুমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।