তথ্যসেবা কেন্দ্রে অগ্নিকাণ্ড একজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রে গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ ও ওই কেন্দ্রের কিছু কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনায় তথ্যসেবা কেন্দ্রের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় তথ্যসেবা কেন্দ্রে আগুন লাগে। আগুনে ওই কেন্দ্রের ভেতরে থাকা কম্পিউটারের সিপিও, মনিটর, প্রিন্টার, আইপিএস, একটি চার্জলাইট এবং টেবিলের ড্রয়ারে থাকা কাগজপত্র পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।