তদন্ত কেন্দ্রে পুলিশের আত্মহত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঘুনধুম তদন্ত কেন্দ্রের এক পুলিশ সদস্য দায়িত্ব পালনকালে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। তবে কী কারণে তিনি এমন করলেন তা জানায়নি পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবীরের ভাষ্য, পুলিশ সদস্য তুষার কান্তি দে (২৮) তদন্ত কেন্দ্রে চোয়ালের নিচে নিজের অস্ত্র ঠেকিয়ে গুলি করেছেন। সঙ্গে সঙ্গে তাঁকে পাশের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন। তাঁর বাড়ি সীতাকুণ্ডে।

পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার পালের ভাষ্য, কী কারণে তুষার কান্তি দে আত্মহত্যা করেছেন তা জানা যাচ্ছে না। তাঁর আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে। তাঁকে বান্দরবানে আনা হচ্ছে।