তরবারি চুরি মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালীতে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি থেকে তরবারি চুরি মামলায় সন্দেহভাজন আসামি আবদুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০১৬ সালের ৩০ মার্চ রাতে কুঠিবাড়ি থেকে দুটি তরবারি চুরি হয়। ঘটনার পাঁচ দিন পর কুঠিবাড়ির জিম্মাদার মোখলেছুর রহমান বাদী হয়ে কুমারখালী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পলাতক থাকায় চুরির ঘটনায় আবদুল মান্নানকে সন্দেহ করা হচ্ছিল। বৃহস্পতিবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।