তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এক কলেজছাত্রীকে (১৯) উত্ত্যক্ত করার দায়ে গতকাল মঙ্গলবার সোহেল মিয়া (২৫) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। পুলিশ, ছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি কলেজের ওই শিক্ষার্থীকে রসুল গ্রামের সোহেল দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। সম্প্রতি সোহেল ওই ছাত্রী ও তাঁর স্বামীকেও মুঠোফোনে উত্ত্যক্ত করতেন। মঙ্গলবার দুপুরে ছাত্রীটি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সোহেল তাঁর পথরোধ করে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং একপর্যায়ে তাঁকে তুলে নিয়ে যেতে উদ্যত হন। এ সময় স্থানীয় ব্যক্তিরা এগিয়ে এলে সোহেল পালিয়ে যান। পরে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে পুলিশ পৌর শহরের কলাবাগান থেকে তাঁকে আটক করে।