তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ওয়ারী থানাধীন এলাকায় ইট দিয়ে আঘাত করে গত সোমবার গভীর রাতে আল-আমিন (২২) নামের এক তরুণকে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় জড়িত থাকায় মো. সানি নামের আরেক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) সাহিদ হাসান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, সানি ও আল-আমিন বন্ধু এবং দুজনই ছিন্নমূল। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেয়র হানিফ উড়ালসড়কের ২২ নম্বর পিলারের নিচে তাঁরা একসঙ্গে মাদক গ্রহণ করছিলেন। এ সময় মাদক নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সানি ইট দিয়ে আল-আমিনের মাথায় আঘাত করেন। রাত দেড়টার দিকে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে আল-আমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।