তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলায় নিজের ফেসবুক পাতায় অন্যের অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগে রবিউল ইসলাম (২৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে নজিপুর পৌরসভার পলিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে রবিউলকে গ্রেপ্তার করা হয়। পত্নীতলা থানার ওসি আবদুর রফিক বলেন, রবিউল ও উপজেলার মহেশপুর গ্রামের সাখোয়াত হোসেন একটি ক্লিনিকে একসঙ্গে চাকরি করতেন। ওই ক্লিনিকে ঘুমন্ত অবস্থায় সাখোয়াতের তোলা কিছু অশ্লীল ছবি ফেসবুকে গত ৩০ আগস্ট পোস্ট করেন রবিউল। ওই ঘটনার পরদিন তথ্য ও প্রযুক্তি আইনে থানায় অভিযোগ করেন সাখোয়াত।