তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ৩৭০টি ইয়াবা বড়িসহ মো. ইলিয়াস মোল্লা (২৩) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছেন র্যা ব-৮-এর সদস্যরা। গত শুক্রবার রাত একটার দিকে শহরের পশ্চিম আলীপুর মহল্লার মো. এনায়েত শেখের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইলিয়াস সদরের গেরদা ইউনিয়নের দয়ারামপুর গ্রামের বাসিন্দা। র্যা ব-৮-এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান বলেন, ইলিয়াসের বিছানার তোশকের নিচ থেকে ওই বড়িগুলো উদ্ধার করা হয়।