তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া থানার পুলিশ গত বুধবার রাতে ৩৬ হাজার ৪০০টি ভারতীয় পটকাসহ খোকন চন্দ্র দাস (৩২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানের সময় তালোড়ার লাফাপাড়ার গ্রামের রাস্তায় খোকনকে আটক করা হয়। তাঁর কাছে থাকা দুটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২৬ বান্ডিল (৩৬ হাজার ৪০০টি) ভারতীয় পটকা উদ্ধার করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে জয়পুরহাটের সীমান্ত এলাকা দিয়ে এসব পটকা আনা হচ্ছিল। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি|