তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে ‘জিহাদের প্রস্তুতি নেওয়ার আহবান’ জানানোর অভিযোগে সিলেটের বিয়ানীবাজারে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম জাহেদ আহমদ ওরফে মুরাদ (২০)। গত শুক্রবার রাতে বিয়ানীবাজার পৌর এলাকার খাসাড়িপাড়ার বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। গতকাল শনিবার দুপুরে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মুরাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি চেয়ে আবেদন করা হবে। বিয়ানীবাজার থানার ওসি মো. জুবের আহমদ জানান, মুরাদ দীর্ঘদিন ধরে তাঁর ফেসবুক পেজে রাষ্ট্র, সরকার ও ধর্মীয় বিষয় নিয়ে উস্কানিমূলক মন্তব্য করে আসছিলেন।