তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে ১৩০টি ইয়াবা বড়িসহ মো. শহীদুল ইসলাম (২৪) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে টুঙ্গিপাড়া উপজেলার দক্ষিণ কুশলী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। টুঙ্গিপাড়া থানার এএসআই আলমগীর হোসেন বলেন, ওই তরুণ দক্ষিণ কুশলী গ্রামের একটি বাড়ির সামনে তাঁর কয়েকজন সহযোগীর সঙ্গে মাদক ব্যবসা নিয়ে আলোচনা করছিলেন। গোপনে এ সংবাদ জেনে পুলিশ ওই এলাকায় গিয়ে শহীদুলকে আটক করে। তবে এ সময় তাঁর অপর সহযোগীরা পালিয়ে যায়। এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।