তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি বটতলা এলাকা থেকে গত শুক্রবার ২০টি ইয়াবা বড়িসহ মৃন্ময় তেওয়ারী (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামে, বাবার নাম কমল তেওয়ারী। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার এসআই আবুল হোসেন জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।