প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় যাত্রীবাহী দূরপাল্লার পরিবহনে অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ জজ মিয়া (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। জজ মিয়া নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকার হাবিল খন্দকারের ছেলে। দৌলতপুর থানার ওসি মোল্লা মো. খবির আহমেদ বলেন, গত বুধবার রাত সাড়ে নয়টায় প্রাগপুর-ভেড়ামারা সড়কে কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী যাত্রীবাহী কোচ জে আর পরিবহনে তল্লাশি চালিয়ে জজ মিয়াকে আটক করা হয়। তাঁর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।