তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে চুরির ঘটনায় রামু দাস (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে টাকা, একটি মোটরসাইকেল, একটি কম্পিউটার, ২০টি মুঠোফোন সেট ও ২০ কার্টন সিগারেট পাওয়া গেছে। রামু রাজশাহী নগরের দাশপুকুর এলাকার মদন দাসের ছেলে। গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি বলেন, শুক্রবার দিবাগত রাতে উপজেলার প্রেমতলী বাজারে দুটি দোকানে চুরি হয়। চুরি করা মালামাল নিয়ে রামু ও তাঁর দুই সহযোগী মোটরসাইকেলে করে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। চাঁপাল এলাকায় পুলিশ রামুকে আটক করলেও অন্য দুজন পালিয়ে যান। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।