প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ৩৩৭টি ইয়াবাসহ সোহেল রানা (২৬) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে মধুখালী থানা-পুলিশ। গত শনিবার রাত সাড়ে আটটার দিকে মধুখালী উপজেলার কামারখালী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোহেল রানা মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে মধুখালী থানার এসআই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে গতকাল রোববার মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ওসি রুহুল আমিন বলেন, সোহেল রানাকে গতকাল জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।