তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় ৪৩৮টি ইয়াবাবড়িসহ মো. সুজন মাতব্বর (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যা ব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল। গত মঙ্গলবার রাত ১১টার দিকে ভাঙ্গা উপজেলার পাতরাইল এলাকা থেকে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। সুজন মাতব্বর ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের পাতরাই গ্রামের মো. আলী হোসেন মাতব্বরের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, এ ব্যাপারে র্যা ব বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। গতকাল বুধবার ওই তরুণকে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।