তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর থানা-পুলিশ গতকাল দুপুরে হাতবোমাসহ এক তরুণকে আটক করেছে। পুলিশ জানায়, সন্দেহজনক ঘোরাফেরার সময় এলাকাবাসী থানায় খবর দিলে শহরের ষষ্ঠীতলা মহল্লা থেকে সঞ্জীব কুমার ওরফে হারু (২৬) নামের ওই তরুণকে দুপুর সাড়ে ১২টার দিকে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।