তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও একটি ম্যাগাজিনসহ এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে শহরের ঝিলটুলী মহল্লার ফরিদপুর ভূমি কার্যালয়ের সামনের রাস্তা থেকে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল ওই তরুণকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম নিয়াজ মাহমুদ (২১)। তিনি শহরের পূর্ব খাবাসপুর মহল্লার বাসিন্দা। র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আমিনুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ঝিলটুলী মহল্লার ওই এলাকায় অভিযান চালানো হয়। কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ আলম জানান, এ ব্যাপারে র‌্যাবের শাহীনূর আলম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছেন।