তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাইওয়ে পুলিশ ভারতীয় চোরাই মোটরসাইকেলসহ সাহেদ হাসান (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। সাহেদের বাড়ি রংপুর শহরের চকবাজার এলাকায়। বড়খাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম মিয়া জানন, গত রোববার রাতে লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের বড়খাতা এলাকার দোয়ানী মোড়ে অভিযান চালিয়ে পালসার ব্র্যান্ডের মোটরসাইকেলসহ সাহেদ হাসানকে আটক করা হয়। এটি নিয়ে তিনি রংপুরের দিকে যাচ্ছিলেন। তাঁকে রোববার রাতেই হাতীবান্ধা থানায় সোপর্দ করা হয়।