প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় হোমিও চিকিৎসক মোশাররফ হোসেন মৃধা হত্যায় জড়িত সন্দেহে গত শুক্রবার রাতে জিহাদ সরদার নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা, গোয়ালন্দঘাট থানার এসআই এ টি এম রফিক উদ্দিন বলেন, জিহাদের (২২) বাড়ি উপজেলার চর বরাট কাঁচরন্দ গ্রামে। ওই এলাকার বেড়িবাঁধ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোশাররফকে (৩৫) চর বরাট এলাকার নিজ বাড়ির কাছে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাঁকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।