তরুণকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এক তরুণকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদলত। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম জানান, ওই যুবকের নাম নয়ন (২০)। তাঁর বাড়ি ফুলবাড়ী পৌর শহরের পশ্চিম গৌরীপাড়া গ্রামে। গতকাল সকাল সাড়ে ১০টায় সুজাপুর মডেল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে উত্ত্যক্ত করছিলেন নয়ন। এ সময় ফুলবাড়ীর ইউএনও মো. মনিরুজ্জামান পুলিশের সহায়তায় নয়নকে আটক করেন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নয়নকে কারাদণ্ড দেন। দিনাজপুর অফিস|