তরুণকে গলা কেটে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জেম হেমব্রম (২০) নামের এক আদিবাসী তরুণকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এলাকার একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
জেম হেমব্রমের বাবার নাম সিরজেন হেমব্রম। বাড়ি উপজেলার আমতলীপাড়া গ্রামে। এ ঘটনায় প্রতিবেশী কুমার টুডুর স্ত্রী নয়মি হাসদা (২০) ও নয়মির শাশুড়ি ফ্রিনিন্দা হাসদাকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিরজেন হেমব্রম এ ঘটনায় তিনজনকে আসামি করে গোদাগাড়ী থানায় হত্যা মামলা করেছেন।