তরুণকে নির্মম নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদরে গত সোমবার সন্ধ্যার দিকে এক তরুণকে ডেকে নিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও তরুণের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জয়পুরহাট সদরের মোহাম্মদাবাদ ইউনিয়নের ওই তরুণকে মুঠোফোনে ডেকে নিয়ে নির্যাতনের একপর্যায়ে তাঁর পুরুষাঙ্গ কর্তন করা হয়। তরুণের মামা মুঠোফোনে বলেন, ‘তার ভাগনের পরিচিত দুই বন্ধু সুক্তাহারের মোড় থেকে তাকে (ভাগনে) ডেকে নিয়ে যায়। পরে তারা তাজপুর গ্রামের একটি মাঠে গভীর নলকূপের ঘরে নিয়ে তাকে মারধর করে তার পুরুষাঙ্গ কেটে দেয়।’ তরুণের মামা দুই বন্ধুর নাম প্রকাশ না করে বলেন, ‘টাকা-পয়সার লেনদেনের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে তারা।’