প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শহরের ঢাকা সড়কের বাবলাতলা সেতুর নিচ থেকে গতকাল রোববার সকালে রুবেল হোসেন (২৫) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। রুবেল শহরের বায়পাড়া এলাকায় ভাড়া বাড়িতে থেকে ইজিবাইক চালাতেন। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘ছুরি মেরে ওই তরুণকে হত্যা করা হয়েছে। লাশের বুকে ছুরিকাঘাতের একাধিক জখমের চিহ্ন রয়েছে। কী কারণে কারা হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যশোর অফিস|