তরুণী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক হাজার ইয়াবা বড়িসহ শাকিলা আক্তার (২০) নামের এক তরুণীকে রাজশাহী নগরের হাদির মোড় এলাকা থেকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার তাতারপুর গ্রামে। গতকাল শুক্রবার মহানগর গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করে। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতেখার আলম জানান, শাকিলা স্বীকার করেছেন যে তিনি চট্টগ্রাম থেকে ইয়াবা বড়ি এনে রাজশাহীতে বিক্রি করেন। এ ব্যাপারে নগরের বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী