তরুণী ও হিজড়ার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মুগদা থানা এলাকা এবং মিরপুরের বোটানিক্যাল গার্ডেনের ভেতর থেকে এক তরুণী (২৪) ও বস্তাবন্দী এক হিজড়ার (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই হিজড়ার নাম মোহাম্মদ শফিক। তবে তরুণীর পরিচয় মেলেনি। উভয় ঘটনায় দুটি হত্যা মামলা হয়েছে।
মুগদা থানার এসআই আজমল হোসেন বলেন, গতকাল মুগদার মানিকনগরে আনন্দধারা এলাকায় কুমিল্লাপট্টিসংলগ্ন একটি জঙ্গল থেকে বস্তাবন্দী শফিকের লাশ উদ্ধার করা হয়। শফিক রাজধানীর গোপীবাগ এলাকায় থাকতেন। তিনি মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত শত্রুতার জেরে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে।
শাহ আলী থানার এসআই আবুল খায়ের বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে বোটানিক্যাল গার্ডেনের ভেতরে লেক থেকে তরুণীর লাশ উদ্ধার করা হয়।