তরুণী গণধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দরনগর চট্টগ্রামের ষোলশহর বন গবেষণাগারের পাহাড়ে শুক্রবার রাতে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। আজ শনিবার সকালে পুলিশ তাঁকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করিয়েছে।

তরুণীর বয়স ১৮ বছর। মেয়েটি সুগন্ধা কলাবাগান হাবিব সাহেবের কলোনিতে থাকেন বলে জানালেন ।

নির্যাতিত তরুণীর ভাষ্য, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পূর্ব পরিচিত রাসেল ও সাকী তাঁকে ডেকে গবেষণাগারের পাহাড়ের পাশে নিয়ে যান। সেখানে এ দু’জনসহ মোট পাঁচ যুবক তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে জোরপূর্বক মদও খাওয়ানো হয়েছিল।

এ ব্যাপারে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘মেয়েটিকে রাতভর ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। যুবকেরা তাঁকে সেখানে ফেলে রেখে চলে যায়। আজ শনিবার সকালে স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায় মেয়েটিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। আমরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’

মেয়েটি এ ঘটনায় জড়িত কয়েকজনের নাম পুলিকে জানিয়েছে বলে ওসি জানান।

ষোলশহর বন গবেষণাগার এলাকার স্থানীয় বাসিন্দা সোনিয়া জানান, ‘সকালে মেয়েটিকে পড়ে থাকতে দেখে আমরা পানি খাওয়াই। পরে আস্তে আস্তে তাঁর জ্ঞান ফিরে আসে। পরে পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।’