তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা উপজেলায় এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে (১৮) ‘বিয়ের প্রলোভন দেখিয়ে গণধর্ষণ’ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলো উপজেলার ধোরপট গ্রামের মিন্টু হোসেন ও ওবাইদুল হক, ছোট মাইরন্দী গ্রামের হারেজ উদ্দীন এবং মান্দাইন গ্রামের ছয়ফুল ইসলাম।
পত্নীতলা থানার ওসি আবদুর রফিক গতকাল শনিবার বলেন, এ ঘটনায় ওই মেয়ে নিজে বাদী হয়ে থানায় মামলা করেছেন।